লেটেস্ট নিউজ

ইরান-সংকটে মানবিকতার হাত ভারতের, বিশেষ বিমানে পাঠানো হলো চিকিৎসা সরঞ্জাম – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও মার্কিন-ইজরায়েল যুদ্ধের ১৯তম দিনে তেহরানের পাশে দাঁড়াল নয়াদিল্লি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিধ্বংসী হামলায় বিপর্যস্ত ইরানে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত। ভারতের এই পদক্ষেপকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ও সে দেশের সরকার।

মূলত চিকিৎসার সরঞ্জাম ও জরুরি জীবনদায়ী ওষুধ পাঠানো হয়েছে এই ত্রাণ সহায়তায়। আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যু এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় ইরানে বর্তমানে চরম হাহাকার চলছে। এই সংকটময় পরিস্থিতিতে ভারতের পাঠানো সাহায্যের ভিডিও প্রকাশ করে নয়াদিল্লি ও ভারতের নাগরিকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছে ইরানি দূতাবাস।

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে এবং তেলের বাজারে সংকট দেখা দিয়েছে। ভারতসহ একাধিক দেশ শান্তিপ্রস্তাব দিলেও যুদ্ধ থামার লক্ষণ নেই। এমন অস্থিতিশীল সময়ে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখেই বিপন্ন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে নরেন্দ্র মোদি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *