ইহুদি বাহিনীর বিশেষ অভিযানে খতম ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব – এবেলা
এবেলা ডেস্কঃ
তেহরানে ইজরায়েলি বায়ুসেনার জোরালো হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের অত্যন্ত প্রভাবশালী গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। বুধবার এই চাঞ্চল্যকর দাবি করেছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কার্টজ। খতিবের হদিস দিতে পারলে আমেরিকা আগেই ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আইডিএফ এখন শীর্ষস্থানীয় ইরানি নেতাদের লক্ষ্য করে লাগাতার অভিযান চালাচ্ছে।
ইসমাইল খাতিবের পাশাপাশি ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আইআরজিসি-র বাসিজ বাহিনীর প্রধানও ইজরায়েলি হানায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। তেহরানের বিভিন্ন কম্যান্ড সেন্টার ও মিসাইল সিস্টেম গুঁড়িয়ে দিতে দফায় দফায় হামলা চালাচ্ছে ইজরায়েলি ফৌজ। এই বড়সড় ধাক্কার পর ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
