লেটেস্ট নিউজ

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি পার্থ কর্মকার – এবেলা

এবেলা ডেস্কঃ

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হচ্ছেন পার্থ কর্মকার। প্রাথমিক শিক্ষা পর্ষদের সহ-সচিব পার্থ কর্মকার আগামী ২ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেওয়ায় এই রদবদল। চলতি পরীক্ষা শেষে নয়া সভাপতির তত্ত্বাবধানেই ফলাফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর লক্ষ্যেই এই নিয়োগ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে সরকারি স্কুলগুলিকে বিশ্বমানের করার লক্ষ্যে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প নিয়েছে রাজ্য। এর আওতায় রাজ্যের ৪৩০টি ব্লকে মডেল স্কুল গড়ে তোলা হবে।

এই প্রকল্পের ৭০ শতাংশ খরচ বহন করবে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক। প্রতিটি ব্লকে আধুনিক স্কুলসহ উন্নত গ্রন্থাগার ও স্বাস্থ্যবিধির পরিকাঠামো তৈরিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বাংলার অবস্থান সুদৃঢ় করতেই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *