লেটেস্ট নিউজ

উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ ১০টি বিষয়ের কাউন্সেলিং সূচি প্রকাশ করল এসএসসি – এবেলা

এবেলা ডেস্কঃ

উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আরও ১০টি বিষয়ের প্রার্থীদের কাউন্সেলিংয়ের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মার্চ থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। নিয়োগপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কমিশন দ্রুত নিয়োগ সম্পন্ন করতে তৎপরতা দেখাচ্ছে।

এই দফায় স্ট্যাটিসটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, হিন্দি, কমার্স, হোম ম্যানেজমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং গণিত বিষয়ের কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ মার্চ কমার্স বিষয়ের কাউন্সেলিং দুপুর ২টো থেকে শুরু হবে। তবে অন্য সকল বিষয়ের ক্ষেত্রে নির্ধারিত দিনে সকাল ১০টা থেকেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে আগামী ২১ মার্চ মেধা তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে স্কুলভিত্তিক শূন্যপদের বিস্তারিত তালিকাও ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে। যোগ্য প্রার্থীরা কমিশনের অফিসিয়াল পোর্টাল থেকে নিজেদের অবস্থান এবং শূন্যপদ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত সূচি অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *