উত্তরের পাহাড়ে তুষারপাত, দক্ষিণ কি ফের কাঁপবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে আগামী কয়েক দিনে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সাথে থাকছে হালকা কুয়াশার দাপট। তবে এর প্রভাব দক্ষিণবঙ্গে খুব একটা পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো শীত ফেরার সম্ভাবনা না থাকলেও ফেব্রুয়ারি পর্যন্ত ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। ভোরের দিকে কুয়াশার দেখা মিললেও দিনের বেলা আবহাওয়া প্রধানত রোদঝলমলে ও আরামদায়ক থাকবে।

