লেটেস্ট নিউজ

উত্তর কোরিয়ায় ফের কিম জং উনের একচ্ছত্র আধিপত্য বজায় থাকল – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর কোরিয়ার সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে কিম জং উনের দল সবকটি আসনে জয়লাভ করেছে। সরকারি তথ্য অনুযায়ী ৯৯.৯৯ শতাংশ ভোটার এই প্রক্রিয়ায় অংশ নেন। তবে ১৯৫৭ সালের পর এই প্রথমবার ০.০৭ শতাংশ ভোটার প্রার্থীর বিপক্ষে মত দিয়েছেন, যা দেশটিতে বিরল এক রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে প্রতিটি আসনে কেবল একজনই অনুমোদিত প্রার্থী ছিলেন এবং ভোটারদের কেবল হ্যাঁ বা না বলার সুযোগ ছিল। এই ভোটের মাধ্যমে কিম জং উন নিজের ক্ষমতা আরও সুসংহত করলেন। নবনির্বাচিত অ্যাসেম্বলি আগামী বৈঠকে কিমকে পুনরায় রাষ্ট্রীয় বিষয়ক কমিশনের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করবে এবং দেশের ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *