উরি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, সেনার গুলিতে নিহত এক পাক জঙ্গি – এবেলা
এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের বড়সড় ছক বানচাল করল ভারতীয় সেনাবাহিনী। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ অভিযানে এক পাক মদতপুষ্ট জঙ্গি নিকেশ হয়েছে। সীমান্ত সংলগ্ন জঙ্গল ঘেরা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন অন্ধকার ও ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে ওই জঙ্গি বারবার অবস্থান পরিবর্তন করে বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা চালায়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর কাছে কোণঠাসা হয়ে সে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। পাল্টা জবাবে দীর্ঘক্ষণ চলা সংঘাতের পর সেনার গুলিতে প্রাণ হারায় ওই অনুপ্রবেশকারী।
সেনাবাহিনীর চিনার কর্পস জানিয়েছে, নিহতের কাছ থেকে প্রচুর পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, রাইফেল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। বড় কোনো হামলার উদ্দেশ্যে সে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে চিরুনি তল্লাশি অব্যাহত রয়েছে।
OP DIGGI 2, Uri
Based on a specific intelligence input provided by #JKP regarding an infiltration attempt, a joint operation was launched on intervening night of 14-15 Mar 26 in Gen area Buchhar, Uri sector.
Alert troops spotted suspicious movement of a terrorist in the… pic.twitter.com/kGHHl0osl6
— Chinar Corps🍁 – Indian Army (@ChinarcorpsIA) March 15, 2026

