লেটেস্ট নিউজ

উলুবেড়িয়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড: স্ত্রী ও সন্তানকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার উলুবেড়িয়ার বানিতলায় পারিবারিক বিবাদের জেরে বীভৎস হত্যাকাণ্ড ঘটে গিয়েছে। অভিযুক্ত প্রদীপ মুখোপাধ্যায় তার স্ত্রী অপর্ণা (৩৮) এবং বড় ছেলে প্রণবকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। এই ঘটনায় ছোট ছেলে আবিরও গুরুতর জখম হয়েছে। বর্তমানে সে এবং অভিযুক্ত প্রদীপ দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই পরিবারের মধ্যে চরম অশান্তি চলছিল। রাতে স্ত্রী ও দুই ছেলে ঘরে ঘুমিয়ে থাকাকালীন প্রদীপ টালির চাল খুলে ভেতরে ঢোকে। এরপর ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও বড় ছেলের ওপর অতর্কিত হামলা চালায় সে। এলোপাথাড়ি কোপে দুর্ঘটনাস্থলেই রক্তগঙ্গা বয়ে যায়। এরপর অভিযুক্ত নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহগুলো উদ্ধার করে। চিকিৎসকরা অপর্ণা ও প্রণবকে মৃত ঘোষণা করেছেন। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে আটক করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *