লেটেস্ট নিউজ

এআই-এর ভুলে ভোটার তালিকায় মহাবিভাট! কয়েক লক্ষ মানুষের নাম গায়েব হওয়ায় ছড়াল তীব্র আতঙ্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের ‘অদ্ভুত’ কারসাজিতে তোলপাড় গোটা রাজ্য। প্রযুক্তিগত ত্রুটির দোহাই দিলেও আদতে কী ঘটছে ভোটার তালিকায়? গত চার মাস ধরে চলা এসআইআর প্রক্রিয়ায় এআই এবং নতুন উদ্ভাবনী ক্ষমতার প্রয়োগে চরম উৎকণ্ঠায় বঙ্গবাসী। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকায় নাম থাকা সত্ত্বেও মঙ্গলবার রাত থেকে দেখা যাচ্ছে কয়েক লক্ষ ভোটারের নাম আচমকাই চলে গেছে ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন তালিকায়।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্দিষ্ট একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলতেই কমিশনের এই নিত্যনতুন ‘খেলা’। যদিও কমিশন এই ঘটনাকে নিছক কারিগরি সমস্যা বলে দাবি করেছে এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। কিন্তু এরপরেও তালিকায় নিজেদের নাম খুঁজে না পেয়ে ক্ষোভ ও আশঙ্কায় দিন কাটাচ্ছেন রাজ্যের একটা বিশাল অংশের সাধারণ মানুষ। প্রযুক্তির মারপ্যাঁচে কি তবে বহু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *