লেটেস্ট নিউজ

একই পরিবারের তিন প্রজন্ম শেষ! ভাড়াবাড়িতে ৫ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

কেরালার কোচিতে হাড়হিম করা ঘটনা। শনিবার দুপুরে ভাড়াবাড়ি থেকে উদ্ধার হলো একই পরিবারের পাঁচ সদস্যের নিথর দেহ। মৃতদের মধ্যে রয়েছে দুই নারী এবং তিন শিশু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি গণ-আত্মহত্যার ঘটনা।

মৃতরা হলেন ৫৮ বছর বয়সী শ্রীকুমারী, তাঁর ৩৬ বছরের মেয়ে অশ্বতী নায়ার এবং অশ্বতীর তিন সন্তান (১৪ ও ৪ বছরের দুই ছেলে এবং ২ বছরের এক মেয়ে)। মূল নিবাস তিরুবনন্তপুরমে হলেও পরিবারের বড় ছেলের চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারি থেকে কোচিতে থাকছিলেন তাঁরা।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন এক কেবল অপারেটর জানলা দিয়ে ঘরের ভেতর দুই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে দেহগুলো উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেরা আত্মঘাতী হয়েছেন দুই নারী। আর্থিক অনটন নাকি চিকিৎসার মানসিক চাপ— কী কারণে এই চরম সিদ্ধান্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *