একযোগে আট জেলায় বিজেপির হুঙ্কার! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
আজ রবিবার থেকেই রাজ্যজুড়ে জোরকদমে শুরু হচ্ছে বিজেপির মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’। রাজনৈতিক মহলের নজর কেড়ে একযোগে রাজ্যের আটটি গুরুত্বপূর্ণ এলাকায় এই যাত্রার সূচনা করতে চলেছে পদ্ম শিবির। শিলিগুড়ি, কোচবিহার, নবদ্বীপ, উত্তর নদিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং আসানসোলে আজ থেকেই চড়ছে রাজনীতির পারদ।
এই কর্মসূচিকে ঘিরে গেরুয়া শিবিরের প্রস্তুতি এখন তুঙ্গে। উত্তরবঙ্গের কোচবিহারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন। তাঁর সঙ্গী হিসেবে এই যাত্রায় সামিল হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।
বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই পরিবর্তন যাত্রা রাজ্যের রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দিতে পারে, এখন সেটাই দেখার। জেলাগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

