লেটেস্ট নিউজ

এখনই শেষ হচ্ছে না অরিজিৎ সিংয়ের সফর, অবসরের জল্পনা উড়িয়ে ভক্তদের বড় উপহার দিলেন গায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের প্লেব্যাক জগত থেকে অরিজিৎ সিংয়ের আকস্মিক অবসর ঘোষণার খবরে গত কয়েকদিন ধরে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। কোটি কোটি অনুরাগীর মন ভেঙে দিয়ে গায়ক জানিয়েছিলেন যে তিনি গান থেকে বিদায় নিচ্ছেন। তবে সেই মেঘ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এল এক বড় খবর, যা অরিজিৎ-ভক্তদের মুখে ফের হাসি ফুটিয়েছে।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে ফিরে এসে অরিজিৎ সিং এক আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট করেছেন যে, এখনই তাঁর কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে না। অবসরের ঘোষণা দিলেও এই বছর জুড়ে তাঁর প্রচুর আসামাপ্ত গান মুক্তি পেতে থাকবে। অর্থাৎ, প্রিয় গায়কের নতুন গান শোনার অপেক্ষা এখনই শেষ হচ্ছে না অনুরাগীদের।

নিজের নতুন পোস্টে অরিজিৎ ট্রোলকারীদের কড়া জবাব দিয়েছেন। যারা তাঁর অবসর নিয়ে সমালোচনা করছেন বা কটাক্ষ করছেন, তাঁদের ‘নিষ্ঠুর’ বলে আখ্যা দিয়েছেন তিনি। একইসঙ্গে কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতা থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে অরিজিৎ বলেন, অনুরাগীদের উচিত শান্ত থাকা এবং অকারণে তর্কে না জড়িয়ে নিজেদের ইতিবাচক রাখা। গত ২৭ জানুয়ারি এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে তাঁর এই নতুন আশ্বাসের বার্তা নিশ্চিতভাবেই সঙ্গীত জগতের জন্য এক স্বস্তির খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *