লেটেস্ট নিউজ

এপস্টেইন কাণ্ডে অনুতপ্ত বিল গেটস: প্রকাশ্যে চাইলেন ক্ষমা – এবেলা

এবেলা ডেস্কঃ

কুখ্যাত জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি এক অভ্যন্তরীণ বৈঠকে তিনি স্বীকার করেন যে, এপস্টাইনের সঙ্গে সময় কাটানো এবং তাঁর ক্রিয়াকলাপে ফাউন্ডেশনের কর্মকর্তাদের জড়ানো একটি “বিশাল ভুল” ছিল। এই বিতর্কের জেরে দিল্লির একটি সম্মেলনেও অনুপস্থিত ছিলেন তিনি।

জানুয়ারিতে প্রকাশিত ‘এপস্টেইন ফাইল’-এ গেটসের বিরুদ্ধে একাধিক রুশ মহিলার সঙ্গে যৌন সম্পর্ক এবং গুরুতর ব্যক্তিগত অভিযোগ সামনে আসে। যদিও গেটসের মুখপাত্র এই তথ্যগুলিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন, তবে গেটস ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানান, কোনো অবৈধ কাজে তিনি সরাসরি যুক্ত ছিলেন না।

মার্কিন বিচার বিভাগের রিপোর্টে ট্রাম্প ও মাস্কের পাশাপাশি গেটসের নামও উঠে এসেছে। সেখানে এপস্টেইনের মাধ্যমে রুশ মহিলাদের সঙ্গে মেলামেশা এবং পারিবারিক অশান্তির চাঞ্চল্যকর তথ্য রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে জেলবন্দি অবস্থায় এপস্টেইন আত্মঘাতী হলেও তাঁর নথিপত্র বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের অস্বস্তি বাড়িয়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *