এপ্রিলে শনি ও মঙ্গলের অশুভ সংযোগে বিপর্যয়ের মুখে ৫ রাশি – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২ এপ্রিল মঙ্গল গ্রহ মীন রাশিতে প্রবেশ করায় দীর্ঘ ১৮ মাস পর তৈরি হচ্ছে শনি-মঙ্গলের বিপজ্জনক যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দুই অশুভ গ্রহের মিলন বিশ্বজুড়ে অশান্তি ও যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করতে পারে। বিশেষ করে মেষ, কন্যা, বৃশ্চিক, মকর ও মীন রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত প্রতিকূল হতে চলেছে।
মেষ ও কন্যার জাতকদের পারিবারিক কলহ ও বিশ্বাসঘাতকতা থেকে সাবধান থাকতে হবে। অন্যদিকে, বৃশ্চিক ও মীন রাশির ক্ষেত্রে আর্থিক ক্ষতি এবং স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা রয়েছে। মকর রাশির জাতকদের জেদি স্বভাবের কারণে স্বজনদের সাথে বিবাদ ঘটতে পারে। এই অশুভ প্রভাব এড়াতে এপ্রিল মাসে সংশ্লিষ্ট ৫ রাশির জাতকদের বাড়তি সতর্কতা ও ধৈর্য বজায় রাখা জরুরি।

