এমিরেটসে ভয়াবহ বিমান দুর্ঘটনা! প্রাণ হারালেন অজিত পাওয়ার – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন অজিত পাওয়ার। বুধবার সকালে উপমুখ্যমন্ত্রীর চার্টার ফ্লাইটটি অবতরণের ঠিক আগে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে। তীব্র আগুনের কারণে উদ্ধারকারীরা কাছে পৌঁছাতে ব্যর্থ হন, বিমানে থাকা অন্য চারজনও এই দুর্ঘটনায় মারা গেছেন।
এই মর্মান্তিক ঘটনাটি ২০২৩ সালের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যখন একই বিমান মুম্বই বিমানবন্দরে রানওয়ে থেকে পিছলে দুর্ঘটনার কবলে পড়েছিল। বিমান সংস্থা ভিএসআর অ্যাভিয়েশনের মতে, প্রতিকূল আবহাওয়া এবং কম দৃশ্যমানতাই সম্ভবত এই দুর্ঘটনার প্রধান কারণ। বর্তমানে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

