এমিরেটসে মমতার সভার দিনই বিজেপিতে ধস! – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদার মোথাবাড়িতে কংগ্রেস ও বিজেপি শিবিরে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। বুধবার মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা শোভা মণ্ডল এবং কংগ্রেস অঞ্চল সভাপতিসহ শতাধিক কর্মী ঘাসফুলে যোগ দেন। বিরোধী দলে থেকে জনসেবা ও উন্নয়ন সম্ভব হচ্ছিল না বলেই তাদের দাবি।
যোগদানকারীদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, আগামী নির্বাচনে জেলার সবকটি আসন দখলই তাদের মূল লক্ষ্য। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে আকৃষ্ট হয়েই বিরোধীরা দলে দলে তৃণমূলে শামিল হচ্ছেন।

