লেটেস্ট নিউজ

এসআইআর জটিলতা কাটাতে হাই কোর্টে দীর্ঘ বৈঠক, দ্রুত তথ্য আপলোডের নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে আসন্ন নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ সংক্রান্ত জটিলতা নিরসনে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে মুখ্যসচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘণ্টা ব্যাপী এই আলোচনায় ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতি দূর করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চিহ্নিত তথ্যগত অসঙ্গতির পরিসংখ্যানকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে। পাশাপাশি, এসআইআর প্রক্রিয়ার গতি বাড়াতে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই বাকি বিচার বিভাগীয় অফিসারদের লগ ইন আইডি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ১৪ ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আসাম্পূর্ণ নথিগুলো শুক্রবারে মধ্যে আপলোড করার দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশন।

শীর্ষ আদালতের নির্দেশ মেনে বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ ও আবাসন নিয়েও আলোচনা হয়েছে। তবে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে বিচার বিভাগীয় অফিসারদের আসার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ভিনরাজ্যের অফিসারদের থাকা-খাওয়ার সুব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগের প্রস্তাবনা খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *