লেটেস্ট নিউজ

কর্মী ছাড়াই চলছে গোটা অফিস! একাই ১৫ জন এআই এজেন্ট সামলাচ্ছেন এই ব্যক্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা অ্যারন স্নীড পেশায় একজন ডিফেন্স-টেক উদ্যোক্তা। বর্তমানে তিনি এমন এক নজিরবিহীন ব্যবসা চালাচ্ছেন যেখানে কোনো রক্ত-মাংসের মানুষ নেই। অবাক করা বিষয় হলো, ডেটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে এইচআর (HR) এবং সাপ্লাই চেইনের মতো গুরুত্বপূর্ণ সব কাজ সামলাচ্ছে ১৫ জন বিশেষ এআই (AI) এজেন্ট।

যেভাবে কাজ করছে এই ‘রোবট’ অফিস

অ্যারন স্নীড জানিয়েছেন, তিনি একটি ডিজিটাল কাউন্সিল তৈরি করেছেন যেখানে প্রতিটি এআই এজেন্টের জন্য নির্দিষ্ট দায়িত্ব বরাদ্দ রয়েছে। এমনকি এই এজেন্টদের তদারকি করার জন্য রয়েছে একজন ‘চিফ অফ স্টাফ’ এআই। নিয়মিত বিরতিতে এই কাউন্সিল মিটিংও করে, যেখানে বিভিন্ন প্রস্তাব এবং নথিপত্র পর্যালোচনা করে ভুল সংশোধন করা হয়। চ্যাটজিপিটি বিজনেস প্ল্যাটফর্ম এবং এনভিডিয়ার হার্ডওয়্যার ব্যবহার করে এই পুরো পরিকাঠামো তৈরি করা হয়েছে।

মানুষের প্রয়োজনীয়তা কি শেষ?

এত কিছুর পরেও অ্যারন স্নীড মনে করেন, এআই কখনোই মানুষের বিকল্প হতে পারে না। তাঁর মতে, এআই এজেন্টরা দ্রুত ডেটা প্রসেস বা ডকুমেন্ট ড্রাফট করতে পারলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষের অভিজ্ঞতা ও বিচারবুদ্ধি অপরিহার্য। উদাহরণ হিসেবে তিনি জানান, তাঁর লিগাল এআই সব নথি তৈরি করতে পারলেও একজন মানুষের আইনি জ্ঞান ছাড়া সেই কাজ পূর্ণতা পায় না। খরচ কমাতে এবং কাজের গতি বাড়াতে এআই অনন্য হলেও মানুষের সৃজনশীলতা ও আবেগীয় বুদ্ধিমত্তার জায়গা নেওয়া বর্তমান প্রযুক্তির পক্ষে আসাম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *