লেটেস্ট নিউজ

কলকাতা বিশ্ববিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, ৫৬ শতাংশ পদই শূন্য – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। অনুমোদিত ৬৩২টি পদের মধ্যে বর্তমানে কর্মরত মাত্র ২৮১ জন শিক্ষক, অর্থাৎ প্রায় ৫৬ শতাংশ পদই এখন শূন্য। বিশেষ করে বিজ্ঞান বিভাগের রসায়ন, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যার মতো বিষয়গুলোতে অর্ধেকের বেশি শিক্ষক না থাকায় পঠনপাঠন ও গবেষণার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সাংবাদিকতা থেকে শুরু করে মলিকিউলার বায়োলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগে মাত্র এক থেকে চারজন শিক্ষক দিয়ে কাজ চালানো হচ্ছে। ২০০১ বা ২০০৭ সালের পর অনেক বিভাগে নতুন কোনো নিয়োগ হয়নি। ফলে বাধ্য হয়ে অতিথি অধ্যাপকদের ওপর নির্ভর করতে হচ্ছে, যা নিয়ে শিক্ষা মহলে দীর্ঘদিনের অসন্তোষ ও বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংকটের ফলে বিশ্ববিদ্যালয়ের অর্জিত গরিমা ও গবেষণার মান হ্রাস পাচ্ছে। তবে বর্তমান উপাচার্য আশুতোষ ঘোষ জানিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে ওঠার প্রক্রিয়া চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই শূন্যপদ পূরণে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাপ্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *