লেটেস্ট নিউজ

কাটোয়ায় দাঁড়িয়ে থাকা ট্রেনে দাউদাউ আগুন, নাশকতার তত্ত্ব উড়িয়ে রেলের বিস্ফোরক তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফরেন্সিক দল এবং পূর্ব রেলের আইজি অমিয়নন্দন সিনহা স্পষ্ট জানিয়েছেন, ট্রেনের আগুন বাইরে থেকে লাগানো হয়নি, বরং কামরার ভেতর থেকেই সূত্রপাত হয়েছে।

প্রাথমিক তদন্তে নাশকতার সম্ভাবনা নাকচ করে দিয়ে রেল জানিয়েছে, কামরার ভেতরে কোনো দাহ্য পদার্থ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের ভেতর থেকেই আগুনের সূত্রপাত হওয়ায় বিষয়টি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। রেলের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি এখন আগুনের সঠিক উৎস সন্ধানে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *