লেটেস্ট নিউজ

কার্শিয়াংয়ের প্রার্থী বদল না করলে বড় ভাঙনের মুখে বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

পাহাড়ে কি তবে পদ্ম শিবিরে বড় ধস? প্রার্থী ঘোষণা হতেই শুরু তীব্র বিদ্রোহ! কার্শিয়াং বিধানসভা কেন্দ্রে সোনম লামাকে মানতে নারাজ স্থানীয় কর্মীরা। সাফ হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে শনিবারের মধ্যে প্রার্থী বদল না হলে গণইস্তফা দিতে পারেন বিজেপি কর্মীরা। দার্জিলিং ও কালিম্পংয়ে প্রার্থী বাছাই নিয়ে কাটাছেঁড়া চললেও কার্শিয়াংয়ের অসন্তোষ এখন দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অলিম্পিয়ান ভরত ছেত্রীর মতো হেভিওয়েট নাম পাশের কেন্দ্রে থাকলেও সোনমকে ঘিরে এই বিক্ষোভ পাহাড়ের রাজনীতিতে বিজেপিকে বিপাকে ফেলতে পারে। শেষ পর্যন্ত কি দল এই দাবি মেনে নেবে নাকি বড়সড় ভাঙন দেখবে গেরুয়া শিবির? উত্তর মিলবে কালকের মধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *