কালীগঞ্জে সিপিআইএম প্রার্থী সাবিনাকে ঘিরে দলীয় ক্ষোভ, জয়ের লক্ষ্যে প্রচার শুরু – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন ২০২৬-এর নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে নতুন মুখ সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছে সিপিআইএম। তামান্নার মা সাবিনাকে প্রার্থী করার ঘোষণায় স্থানীয় দলীয় কর্মীদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষোভের জেরে স্থানীয় পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটলেও এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন খোদ প্রার্থী।
বিক্ষুব্ধ কর্মীদের দাবি, সাবিনার কোনও রাজনৈতিক অতীত বা দলে সক্রিয় ভূমিকা নেই। দলের দুঃসময়ে কাজ করা অভিজ্ঞ কর্মীদের উপেক্ষা করে তাঁকে টিকিট দেওয়া নিয়ে ক্ষোভ দানা বেঁধেছে। তবে সাবিনা জানিয়েছেন, রাজনীতি না বুঝলেও তামান্নার বিচারের লক্ষ্যেই তিনি নির্বাচনী ময়দানে নেমেছেন। কোনো বিশেষ দলের প্রতি বিদ্বেষ না থাকলেও, স্থানীয় নেত্রী অলিফা আহমেদের ভূমিকা নিয়ে তাঁর মনে আক্ষেপ রয়েছে।
দলীয় কোন্দলের আবহেও গত বুধবার থেকে এলাকায় প্রচার শুরু করেছেন সাবিনা ইয়াসমিন। তাঁর দাবি, দলের নিচুতলার কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব—সব স্তর থেকেই তিনি সহযোগিতা পাচ্ছেন। রাজ্য স্তরের হেভিওয়েট নেতারাও তাঁর সমর্থনে প্রচারে আসবেন বলে তিনি আশাবাদী। নির্বাচনে জয়ী হলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে সব দলের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সমর্থন চেয়েছেন তিনি।

