কিউয়িদের উড়িয়ে সুপার সিক্সে ভারত, সামনে এবার পাকিস্তান – এবেলা
এবেলা ডেস্কঃ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল ভারত। বৃষ্টির কারণে ৩৭ ওভারের ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ১৩৫ রানেই গুটিয়ে যায় কিউয়িরা। অম্বরীশ একাই নেন ৪ উইকেট।
ডার্কওয়ার্থ লুইস নিয়মে লক্ষ্য তাড়ায় বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ৪০ এবং অধিনায়ক আয়ুষ মাত্রের অপরাজিত ৫৩ রানে সহজ জয় পায় টিম ইন্ডিয়া। আগামী ১ ফেব্রুয়ারি সুপার সিক্সে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

