লেটেস্ট নিউজ

কিউয়ি-বধ করে সিরিজে এগিয়ে ভারত, অক্ষরের চোট কি চিন্তার? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বকাপের প্রাক্কালে নাগপুরে হাই-স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৮ রানে হারাল টিম ইন্ডিয়া। অভিষেক শর্মার ঝড়ো ৮৪ এবং রিঙ্কু সিংয়ের অপরাজিত ৪৪ রানের সৌজন্যে ভারত ৭ উইকেটে ২৩৮ রান তোলে। জবাবে গ্লেন ফিলিপসের লড়াই সত্ত্বেও ১৯০ রানে থামে নিউজিল্যান্ড। ভারতের হয়ে দুবে ও বরুণ দুটি করে উইকেট নেন।

তবে জয়ের আনন্দের মাঝেও কাঁটা হয়ে বিঁধছে অক্ষর প্যাটেলের চোট। ফিল্ডিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। বড় ব্যবধানে জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেও, বিশ্বকাপের আগে অক্ষরের শারীরিক অবস্থা নিয়ে ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *