কুন্ডলি না মেলার অজুহাতে বিয়েতে অস্বীকার করা এবার বড় অপরাধ হতে পারে – এবেলা
এবেলা ডেস্কঃ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের পর কুন্ডলি মেলার টালবাহানা করলে আইনি রেহাই মিলবে না বলে সাফ জানালো দিল্লি হাইকোর্ট। এক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে আদালত জানায়, বারবার বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়া এবং পরে কুন্ডলি না মেলার কারণ দেখিয়ে পিছিয়ে আসা ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারায় গুরুতর প্রতারণা হিসেবে গণ্য হতে পারে।
আদালত স্পষ্ট করেছে যে সব ভেঙে যাওয়া সম্পর্ক ফৌজদারি অপরাধ নয়, তবে এই ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করার বিষয়টি ভিন্ন মাত্রা যোগ করেছে। ২০২৫ সালের নভেম্বর থেকে চলা এই টানাপোড়েনে অভিযুক্ত বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। বিচারপতির মতে, সম্মতির আড়ালে এমন প্রতারণা প্রাথমিকভাবে অপরাধমূলক আচরণের আওতায় পড়ে।

