কেরালা বদলে কেরালাম হওয়ার পথে কেন্দ্রের বড় সিদ্ধান্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরালার নাম পরিবর্তন করে কেরালাম করার ঐতিহাসিক প্রস্তাব এখন কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন রাজ্য বিধানসভা ইতিমধ্যে দুই দফায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ করেছে। মালয়ালম ভাষা ও সংস্কৃতির প্রকৃত পরিচয় তুলে ধরতেই সংবিধানের প্রথম তফসিল সংশোধনের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই উদ্যোগ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই ইস্যুতে কেরালায় বিরল সর্বদলীয় সমর্থন দেখা গেছে, যেখানে ক্ষমতাসীন বাম জোটের পাশাপাশি বিজেপিও এই পরিবর্তনের পক্ষে সরব হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত মিললেই রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে কেরালাম হিসেবে স্বীকৃতি পাবে।

