কোচবিহারের নতুন পুরপ্রধান দিলীপ সাহা – এবেলা
এবেলা ডেস্কঃ
কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। বুধবার পুরসভার ‘বোর্ড অব কাউন্সিল’-এর বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁর নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর স্থলাভিষিক্ত হওয়া দিলীপ সাহা বর্তমানে কোচবিহার টাউন ব্লক তৃণমূল সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন। শহরের প্রশাসনিক কাজকে আরও গতিশীল করাই এখন নতুন পুরপ্রধানের প্রধান লক্ষ্য।

