কোহলির ইনস্টাগ্রাম রহস্য: ২৭৪ মিলিয়ন ফলোয়ারের প্রোফাইল হঠাৎ উধাও! – এবেলা
এবেলা ডেস্কঃ
২৯শে জানুয়ারি রাতে হঠাৎ বিরাট কোহলির ২৭৪ মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি গায়েব হয়ে যাওয়ায় নেটদুনিয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ভক্তদের বিভ্রান্তি বাড়িয়ে প্রোফাইলটি অনুসন্ধানেও পাওয়া যাচ্ছিল না। তবে ৩০শে জানুয়ারি সকালে অ্যাকাউন্টটি পুনরায় সচল হয়।
এই বিভ্রাটের কারণ নিয়ে বিরাট বা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরত্ব বজায় রাখা বিরাটের প্রোফাইলটি প্রযুক্তিগত ত্রুটি নাকি ব্যক্তিগত কারণে নিষ্ক্রিয় ছিল, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

