লেটেস্ট নিউজ

ক্যানসার মুক্ত হবে ভবিষ্যৎ এবং ১৪ বছরের কিশোরীদের জন্য বড় পদক্ষেপ নিল কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

সার্ভিক্যাল ক্যানসার নির্মূল করতে দেশজুড়ে ১৪ বছর বয়সি কিশোরীদের বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের বাজেটে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই এই বিশেষ টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। ২০২৭ সালের মধ্যে ২.৬ কোটি ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

বর্তমানে বাজারে ‘গার্ডাসিল’ টিকার প্রতিটি ডোজের দাম প্রায় ৩,৯২৭ টাকা হলেও সরকারি কর্মসূচিতে কিশোরীরা এটি সম্পূর্ণ বিনামূল্যে পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে এই ভ্যাকসিনের একটি ডোজই দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে সক্ষম। চিকিৎসকদের মতে, ভাইরাসের সংস্পর্শে আসার আগেই এই টিকা নিলে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুহার অনেকটাই কমানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *