লেটেস্ট নিউজ

ক্যানিং পূর্বে আরাবুলের জোরদার প্রচার, পালটা ‘চোর-ডাকাত’ কটাক্ষ শওকত মোল্লার – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক নির্বাচনী প্রচার চালালেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। এদিন মিলন বাজার থেকে শুরু করে সিংহেশ্বর, বেহুলাবাড়ি ও কালিকাতলা বাজার পর্যন্ত বর্ণাঢ্য মিছিল করেন তিনি। তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দেওয়া এই হেভিওয়েট নেতা নিজের জয়ের বিষয়ে শতভাগ আত্মবিশ্বাসী। জনজোয়ার দেখে প্রতিপক্ষ শওকত মোল্লার ঘুম উড়ে যাবে বলেও দাবি করেন তিনি।

আরাবুলের এই সক্রিয়তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক শওকত মোল্লা। তাঁর অভিযোগ, আরাবুল ইসলাম মূলত ‘চোর-ডাকাত এবং খুনিদের’ নিয়ে এলাকায় মিছিল করছেন। তবে তিনি সাফ জানান, ক্যানিং পূর্বে বিরোধীদের প্রচারে কখনও বাধা দেওয়া হয়নি এবং নির্বাচন কমিশনেও এমন কোনও অভিযোগ নেই।

আরাবুলের দলবদল এবং প্রার্থী হওয়া ঘিরে বর্তমানে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহল। একদিকে আইএসএফ যখন সাধারণ মানুষের সমর্থনের দাবি তুলছে, অন্যদিকে তৃণমূল নেতৃত্ব সেই জোয়ারকে গুরুত্ব দিতে নারাজ। দুই শিবিরের এই কথার লড়াইয়ে ভোটের আগে সরগরম ক্যানিং পূর্বের রাজনীতির আঙিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *