লেটেস্ট নিউজ

ক্রিকেটে রাজনীতির হস্তক্ষেপ নিয়ে সরব সাকলিন মুস্তাক – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশ নিয়ে কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা বোলার সাকলিন মুস্তাক। নাম না করে পাকিস্তান ও বাংলাদেশ সরকারের অবস্থানের নিন্দা জানিয়ে তিনি বলেন, ক্রিকেটে রাজনীতি নির্মূল হওয়া জরুরি। তাঁর মতে, রাজনীতি পুরো সমাজের ক্ষতি করে এবং দেশগুলোর মধ্যে ঐক্য গড়ার লক্ষ্যকে বাধাগ্রস্ত করে।

সাকলিন আরও স্পষ্ট করেন যে ক্রিকেট বিনোদনের মাধ্যম, কোনো যুদ্ধক্ষেত্র নয়। কূটনৈতিক লড়াইয়ের প্রভাবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজগুলো অনিশ্চয়তার মুখে পড়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। মানুষের মধ্যে দূরত্ব না বাড়িয়ে ভ্রাতৃত্ব বজায় রাখাই ক্রিকেটের মূল আদর্শ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *