লেটেস্ট নিউজ

খড়্গপুরে কি ফিরছে দিলীপ ম্যাজিক তৃণমূলকে রুখতে তৈরি দুঁদে বিজেপি নেতার বিশেষ চাল – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর আসনে প্রার্থী হয়েই হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। কোনো বিশাল জনসভা নয়, বরং সারা বছর করা ‘চা-চক্র’ এবং নিবিড় ব্যক্তিগত জনসংযোগকেই জয়ের হাতিয়ার করছেন এই ডাকাবুকো নেতা। তাঁর মতে, এই লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং সরাসরি রাজনৈতিক দলের বিরুদ্ধে।

বিজেপির এই হেভিওয়েট প্রার্থীর সমর্থনে খড়্গপুরে প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বিদায়ী বিধায়ক প্রদীপ সরকার ও বামপ্রার্থী মধুসূদন রায়ের বিরুদ্ধে এই ত্রিমুখী লড়াইয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ময়দানে নামিয়ে জয়ের সমীকরণ সাজাচ্ছেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের নজর এখন খড়্গপুরের এই হাইভোল্টেজ লড়াইয়ের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *