লেটেস্ট নিউজ

খণ্ডঘোষে তৃণমূলের প্রার্থী তালিকায় চরম বিস্ফোরণ আর পদত্যাগের হিড়িক – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই উত্তাল খণ্ডঘোষ। বর্তমান বিধায়ক নবীনচন্দ্র বাগকে পুনরায় প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় নেতৃত্ব। ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ও জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়ের নেতৃত্বে শত শত কর্মী বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, দুর্দিনের কর্মীদের অবহেলা করে অন্য দল থেকে আসা নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ঘাসফুল শিবির।

প্রার্থী বদল না হলে গণ-ইস্তফার চরম হুঁশিয়ারি দিয়েছেন একাধিক পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতিরা। বিক্ষোভকারীরা সাফ জানিয়েছেন যে এই সিদ্ধান্ত না বদলালে তাঁরা সমস্ত দলীয় কর্মসূচি বয়কট করবেন। ২০১১ সালে সিপিএম থেকে আসা নবীনচন্দ্রের বিরুদ্ধে এই বিদ্রোহ এখন শাসকদলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শীর্ষ নেতৃত্ব এই ড্যামেজ কন্ট্রোল কীভাবে করে এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *