লেটেস্ট নিউজ

খাবারে বিষ মিশিয়ে বনগাঁয় ১৫টি কুকুর খুন, নৃশংসতায় স্তম্ভিত এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক নারকীয় ঘটনায় অন্তত ১৫টি পথকুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল। আরও বেশ কিছু সারমেয় বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মঙ্গলবার মৃত কুকুরগুলির ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুরগুলিকে খেতে দেয়। সকালেই ইতিউতি নিথর দেহ পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। কারা এই পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পশুপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *