লেটেস্ট নিউজ

খামেনেইয়ের উত্তরসূরিদের নিয়ে ট্রাম্পের দাবি ওড়াল তেহরান, আমেরিকার সঙ্গে সমঝোতা আসাম্ভব – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রয়াণের পর আমেরিকার সঙ্গে সমঝোতার জল্পনা তুড়িতে ওড়াল তেহরান। খামেনেইয়ের দীর্ঘদিনের উপদেষ্টা তথা জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি খারিজ করে ইরান জানিয়ে দিয়েছে, তারা মাথা নত করবে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব তাঁর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। কিন্তু লারিজানি পাল্টা তোপ দেগে বলেন, ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান দিলেও বাস্তবে ‘ইজরায়েল ফার্স্ট’ নীতিতে চলছেন। পশ্চিম এশিয়ায় অস্থিরতা তৈরির জন্য উল্টে ট্রাম্পকেই দায়ী করেছে ইরান। তাদের দাবি, এই সংঘাতের ফলে আরও বেশি মার্কিন সেনা প্রাণ হারাবেন।

খামেনেইয়ের মৃত্যুর পর বর্তমানে তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ ইরানের শাসনভার সামলাচ্ছে। এই পরিষদে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ধর্মীয় নেতা আলিরেজা আরাফি এবং প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি। ট্রাম্প এই নেতৃত্বের সঙ্গেই আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনো প্রলোভন বা চাপের মুখে নতিস্বীকার করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *