খামেনেইয়ের মৃত্যু, ইরানে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় প্রাণ হারালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তেহরানের পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি দেশজুড়ে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনেইয়ের মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার আবহে এই ঘটনা এক নতুন মোড় নিল।

