লেটেস্ট নিউজ

খামেনেইর হুঙ্কারের মাঝেই এল বড় জয়, হরমুজ পেরিয়ে দেশে ফিরছে আরও ২ ভারতীয় জাহাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, আমেরিকা ও ইজরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল বিশ্বের ব্যস্ততম জলপথ হরমুজ প্রণালী। ইরানের নতুন Supreme \titleonly লিডার মোজতবা খামেনেই বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিলেও ভারতের ক্ষেত্রে দেখা গেল উল্টো ছবি। সংযুক্ত আরব আমিরশাহীর শারজাহ উপকূলে দীর্ঘ কয়েক সপ্তাহ আটকে থাকার পর অবশেষে সবুজ সংকেত পেল ভারতের দুই বিশালাকায় ট্যাঙ্কার ‘পাইন গ্যাস’ এবং ‘জগ বসন্ত’।

কূটনৈতিক তৎপরতায় এর আগেই ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’র মতো জাহাজগুলো নিরাপদে দেশে ফিরেছে। এবার আরও দুটি এলপিজি বোঝাই জাহাজ ভারতের পথে রওনা হওয়ায় দেশজুড়ে চলা তীব্র গ্যাস সংকট দ্রুত মিটবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবারই জাহাজ দুটি ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ভারতের এই কৌশলগত জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *