খুনের পরেও থামেনি বিকৃত মানসিকতা! সারা রাত কী করল যুবক, জানলে শিউরে উঠবেন
ইন্দোরের দ্বারকাপুরীর একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে এক তরুণীর বিবস্ত্র দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি এমবিএ পড়ুয়া ওই ছাত্রীকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে এবং পেটে ছুরি মেরে খুন করেছে তার প্রেমিক পীযূষ ধমনোদিয়া। বিয়ের দাবিতে বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটলেও পরবর্তী ঘটনাপ্রবাহে উঠে এসেছে অভিযুক্তের চরম বিকৃত মানসিকতার চিত্র।
পুলিশি তদন্ত অনুযায়ী, খুনের পর মৃতদেহের সঙ্গে যৌন নিগ্রহ চালায় পীযূষ এবং লাশের পাশে বসেই রাতভর মদ্যপান করে। প্রমাণ লোপাট করতে তরুণীর ফোন থেকে পরিচিতদের কুরুচিকর মেসেজ ও ভিডিও পাঠায় সে। এরপর পানভেলে পালিয়ে গিয়ে ইউটিউব দেখে প্ল্যানচেট বা তান্ত্রিক উপায়ে মৃত প্রেমিকার আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টাও করে অভিযুক্ত।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই তরুণীকে ব্ল্যাকমেল ও মানসিক নির্যাতন করা হচ্ছিল। গত ১৪ ফেব্রুয়ারি মুম্বই থেকে পুলিশ পীযূষকে গ্রেপ্তার করে। তবে আটকের পর থেকেই তার আচরণ অত্যন্ত নির্লিপ্ত ও রহস্যজনক। ধৃতের বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটসহ একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

