লেটেস্ট নিউজ

গঙ্গারামপুরে ৯২ লক্ষ টাকায় রাস্তা ও কালভার্ট নির্মাণ কাজের সূচনা – এবেলা

এবেলা ডেস্কঃ

গঙ্গারামপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ডোবাপাড়া থেকে বুরুজপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তা ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। সম্প্রতি এই প্রকল্পের শুভ সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এলাকার দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌরসভা সূত্রে জানানো হয়েছে, রাস্তা নির্মাণের জন্য ৭০ লক্ষ টাকা এবং কালভার্টের জন্য পৃথকভাবে ২২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সম্পূর্ণ প্রকল্পটি পৌরসভার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হচ্ছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

এই প্রকল্পের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির পরিবেশ তৈরি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়াও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিতা চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *