লেটেস্ট নিউজ

গড়িয়ার বিউটি পার্লারে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে শেষপর্যন্ত আত্মঘাতী কাশ্মীরি যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

মহামায়াতলায় হাড়হিম করা জোড়া মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মঙ্গলবার দুপুরে নিজের পার্লারের ভেতরেই নৃসংশভাবে খুন হন ৫০ বছর বয়সী রূপবাণী দাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই এক ভিনরাজ্যের যুবক পার্লারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পার্লারের ভেতর থেকেই উদ্ধার হয়েছে ঘাতক কাশ্মীরি যুবকের নিথর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়নের জেরেই এই চরম পরিণতি। খুনের পর যুবক নিজেও আত্মহত্যার পথ বেছে নেয়। ভোটের মুখে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল থাকা সত্ত্বেও ভরদুপুরে এমন নজিরবিহীন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। ঘটনার তদন্তে নেমে ঘাতক যুবকের পরিচয় জানার চেষ্টা করছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *