গভীর ঘুমের ৪ ম্যাজিক রুটিন – এবেলা
এবেলা ডেস্কঃ
পর্যাপ্ত ঘুম কেবল শারীরিক বিশ্রাম নয়, বরং মানসিক সুস্থতা ও কর্মক্ষমতার মূল চাবিকাঠি। আধুনিক জীবনে অনিয়মিত রুটিন ও অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে অনেকেরই রাতে ঘুম আসতে চায় না। এই সমস্যা কাটাতে ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল-ল্যাপটপ বর্জন এবং নিয়মিত ধ্যান বা হালকা যোগব্যায়াম শরীর ও মনকে শান্ত করতে জাদুর মতো কাজ করে।
শোয়ার আগে নির্দিষ্ট সময় মেনে চলা এবং পা ম্যাসাজ করার অভ্যাস রক্ত সঞ্চালন বাড়িয়ে গভীর ঘুমে সহায়তা করে। প্রতিদিন একই সময়ে ঘুমানো শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে সচল রাখে, যা সারাদিনের ক্লান্তি দূর করে সকালকে করে তোলে সতেজ। এই সহজ ৪টি রুটিন অনুসরণ করলেই আপনি ফিরে পাবেন হারানো স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা।

