গম্ভীরকে নিয়ে নোংরা খেলা বন্ধের নির্দেশ আদালতের – এবেলা
এবেলা ডেস্কঃ
বিপাকে মেটা ও গুগল! ভারতীয় কোচ গৌতম গম্ভীরের ডিপফেক ভিডিও এবং আপত্তিকর কন্টেন্ট নিয়ে কড়া পদক্ষেপ নিল দিল্লি হাই কোর্ট। সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে তৈরি হওয়া সমস্ত ভুয়ো তথ্য অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
নিজের সম্মান রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ। তাঁর অভিযোগ ছিল, এআই এবং ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে তাঁর পদত্যাগ বা সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে লক্ষ লক্ষ ভিউ কামানো হচ্ছে। গম্ভীরের আবেদনের ভিত্তিতে আদালত মেটা, গুগল ও আমাজনকে বিতর্কিত ইউআরএলগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে তাঁকে আইনি সুরক্ষা প্রদান করেছে। গম্ভীরের স্পষ্ট কথা, এটি কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং মর্যাদা ও আইনের লড়াই।

