লেটেস্ট নিউজ

“গর্ভে সন্তান ছেলে না কি মেয়ে”, ধরা পড়ল ভ্রূণের লিঙ্গ নির্ধারণ চক্র আশি হাজারে চলত গর্ভস্থ সন্তান চেনার কারবার – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজস্থানের কোটপুতলিতে অবৈধ লিঙ্গ নির্ধারণ চক্রের পর্দাফাঁস করল হারিয়ানার নারনল পিসিপিএনডিটি টিম। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৮০ হাজার টাকায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষার রফা করত এই চক্রটি। প্রশাসনের পাতা ফাঁদে এক অন্তঃসত্ত্বা নারীকে গ্রাহক সাজিয়ে পাঠানোর পর ডিজিটাল লেনদেনের প্রমাণসহ হাতেনাতে ধরা পড়ে অপরাধীরা। অভিযান চলাকালীন একটি পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিন, চিকিৎসা সরঞ্জাম এবং বেশ কিছু যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে।

এই অভিযানে মূল পান্ডা বীরেন্দ্র-সহ মোট ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা অভিযুক্তরা গ্রাহকদের ফোন-পে মাধ্যমে টাকা নিয়ে বিভিন্ন গাড়ি বদলে কোটপুতলির একটি গোপন আস্তানায় নিয়ে যেত। ধৃতদের বিরুদ্ধে পিসিপিএনডিটি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বর্তমানে পালিয়ে যাওয়া অন্য এক ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিশেষ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *