লেটেস্ট নিউজ

গলায় আট বছর গেঁথে ছিল মরণফাঁদ, এক্সরে দেখে চিকিৎসকদেরও চক্ষু চড়কগাছ – এবেলা

এবেলা ডেস্কঃ

আট বছর আগে নেশার ঘোরে গিলে ফেলেছিলেন ১২ সেন্টিমিটার লম্বা লোহার চপস্টিক। চীনের লিয়াওনিং প্রদেশের ওয়াং নামে এক ব্যক্তির এই অবিশ্বাস্য ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। অস্ত্রোপচারের ভয়ে এতদিন বিষয়টি চেপে রাখলেও অসহ্য যন্ত্রণায় অবশেষে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এন্ডোস্কোপির মাধ্যমে তাঁর গলা থেকে সফলভাবে সেই ধাতব বস্তুটি বের করা হয়েছে। বর্তমানে ওয়াং সম্পূর্ণ সুস্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *