গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ডাক উপেক্ষা ভারতের – এবেলা
এবেলা ডেস্কঃ
দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে গাজা সমস্যা সমাধানে ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’ থেকে দূরত্ব বজায় রাখল ভারত। প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ আমন্ত্রণ জানানো সত্ত্বেও বৃহস্পতিবারের আনুষ্ঠানিক ঘোষণায় ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ব্রিটেন ও জার্মানির মতো শক্তিধর দেশগুলোও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্টের পাশেই দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। রাষ্ট্রসংঘের অনুমোদিত এই বোর্ডের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত হলেও, ট্রাম্প এটিকে ভবিষ্যতে রাষ্ট্রসংঘের বিকল্প হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক মহলে গুঞ্জন, ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য এবং নিজস্ব নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই দূরে সরে দাঁড়িয়েছে দিল্লি।

