লেটেস্ট নিউজ

গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলারের মাস্টারপ্ল্যান ট্রাম্পের – এবেলা

এবেলা ডেস্কঃ

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষত সারাতে এবার এক অভাবনীয় উদ্যোগের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিধ্বস্ত এই জনপদকে নতুন করে গড়ে তুলতে ৫ বিলিয়ন ডলারের একটি বিশাল আর্থিক প্রস্তাব দিয়েছে তার নবগঠিত ‘বোর্ড অফ পিস’। গত রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন। যদিও এই বিশাল অংকের তহবিল ঠিক কীভাবে এবং কোন কোন খাতে ব্যয় করা হবে, সে বিষয়ে আপাতত গোপনীয়তা বজায় রেখেছেন তিনি।

গাজায় স্থায়ী শান্তি ফেরাতে ট্রাম্পের বিশেষ এই শান্তি কমিটি আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসতে চলেছে। ধারণা করা হচ্ছে, এই হাই-প্রোফাইল বৈঠকের পরেই গাজা পুনর্গঠনের নীল নকশা এবং ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আন্তর্জাতিক মহল এখন উন্মুখ হয়ে তাকিয়ে আছে ওয়াশিংটনের এই বৈঠকের দিকে, কারণ ট্রাম্পের এই ‘পিস প্রপোজাল’ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *