গাজা শান্তি বোর্ডে যোগ দিতে ট্রাম্পকে শর্ত পুতিনের! – এবেলা
এবেলা ডেস্কঃ
গাজায় শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়া নিয়ে বড় শর্ত দিয়েছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট জানান, এই বোর্ডে স্থায়ী সদস্যপদের জন্য এক বিলিয়ন ডলার দেবে রাশিয়া। তবে সেই অর্থ আসতে হবে জো বাইডেন প্রশাসনের আমলে আমেরিকায় জব্দ হওয়া রুশ সম্পদ থেকেই।
পুতিন স্পষ্ট করেছেন, বিদেশ মন্ত্রক বিষয়টি পর্যালোচনা করছে এবং কৌশলগত মিত্রদের সাথে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। প্যালেস্টাইন-ইজরায়েল সংঘাতের দীর্ঘমেয়াদি ও ন্যায়সঙ্গত সমাধানই রাশিয়ার মূল লক্ষ্য। ট্রাম্প পুতিনের যোগদানের দাবি করলেও, মস্কো বর্তমানে নথিপত্র খতিয়ে দেখে কূটনৈতিক সতর্কতার পথেই হাঁটছে।

