লেটেস্ট নিউজ

গ্যাস বুকিংয়ে সাইবার জালিয়াতি, কলকাতায় ভুয়ো লিঙ্কের ফাঁদে খোয়া গেল টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

সম্প্রতি রাজ্যে রান্নার গ্যাসের সংকটের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারক চক্র। সল্টলেকের এক বাসিন্দা দ্রুত সিলিন্ডার পাওয়ার আশায় মোবাইলে আসা একটি ভুয়ো লিঙ্কে ক্লিক করে প্রায় ২০ হাজার টাকা খুইয়েছেন। মূলত ‘২৫ দিনের ব্যবধানে বুকিং’-এর নতুন নিয়ম এবং জ্বালানি সরবরাহে ঘাটতির গুজবকে হাতিয়ার করে সাধারণ মানুষকে লক্ষ্য বানাচ্ছে প্রতারকরা।

পুলিশের তদন্তে জানা গেছে, হ্যাকাররা গ্রাহকদের ফোন করে দ্রুত গ্যাস সরবরাহের টোপ দিচ্ছে অথবা নিয়ম লঙ্ঘনের ভয় দেখিয়ে জরিমানার দাবি করছে। ওই ভুয়ো লিঙ্কে ক্লিক করামাত্রই ম্যালওয়্যারের মাধ্যমে স্মার্টফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে জালিয়াতিদের হাতে। এরপর স্ক্রিন শেয়ারিং প্রযুক্তির সাহায্যে নিমেষের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হচ্ছে।

এই পরিস্থিতিতে লালবাজারের সাইবার সেল সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি কখনও ফোনে লিঙ্ক পাঠিয়ে টাকা চায় না। ওটিপি বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পাশাপাশি যেকোনো সন্দেহজনক মেসেজ বা ফোন কল পেলে অবিলম্বে স্থানীয় থানা অথবা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *