লেটেস্ট নিউজ

গ্যাস সংকটের আবহে সক্রিয় সাইবার জালিয়াতচক্র, লালবাজারের সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্যাস সংকটের সুযোগ নিয়ে কলকাতায় মাথাচাড়া দিচ্ছে সাইবার জালিয়াতরা। জানা গেছে, সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে প্রতারকরা লটারি বা বিশেষ কোটায় দ্রুত গ্যাস সিলিন্ডার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। ফোনের মাধ্যমে নিজেদের কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয় দিয়ে গ্রাহকদের ভয় দেখানো বা হোয়াটসঅ্যাপে লিঙ্কে ক্লিক করার প্ররোচনা দেওয়া হচ্ছে।

লালবাজারের সাইবার অপরাধ শাখা এই নতুন জালিয়াতি চক্র সম্পর্কে প্রতিটি ডিভিশনকে সতর্ক করেছে। প্রতারকরা মূলত গ্রাহকদের মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ছক কষছে। পুলিশ জানিয়েছে, জালিয়াতরা লটারিতে নাম ওঠার টোপ দিয়ে বা শাস্তির ভয় দেখিয়ে ভুয়া ফর্ম পূরণের জন্য লিঙ্ক পাঠাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক।

এখনও পর্যন্ত কেউ অর্থ খুইয়েছেন এমন অভিযোগ না এলেও, পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অপরিচিত নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক না করার এবং এ ধরনের ফোন এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সচেতনতাই এই ডিজিটাল জালিয়াতি রুখতে প্রধান হাতিয়ার বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *