লেটেস্ট নিউজ

গ্যাস সংকটের জেরে সংকটে দুগ্ধ শিল্প, মহারাষ্ট্রের পর দেশজুড়ে অশনি সংকেত – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারতে গ্যাস ও জ্বালানি আমদানিতে ঘাটতি দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে দুগ্ধ শিল্পে। বিশেষ করে মহারাষ্ট্রে দুধের প্যাকেজিং ও কার্টুন তৈরির কারখানাগুলো প্রয়োজনীয় গ্যাসের অভাবে উৎপাদন সচল রাখতে হিমশিম খাচ্ছে। ফলে বাজারে দুধ সরবরাহে বড় ধরনের টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জ্বালানি সংকটের কারণে বাণিজ্যিক ক্ষেত্রগুলোতেও অস্থিরতা ছড়িয়েছে। অনেক হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ায় দুধের চাহিদা আকস্মিক কমে গেছে, যার ফলে খামারিরা জলর দরে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী ১০ দিনের মধ্যে এই সংকট পশ্চিমবঙ্গসহ দেশের অন্যান্য রাজ্যেও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ ক্ষেত্রে এলপিজি উৎপাদন বাড়ানো হয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৯২ হাজার মেট্রিক টন গ্যাসসহ দুটি ট্যাঙ্কার ভারতের পথে রয়েছে। আপাতত বড় কোনো সংকটের সম্ভাবনা না থাকলেও বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *